শামিমের ওসমানীনগর জয়

Desk Desk

News

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২২

ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে শামিম আহমদের নিরঙ্কুশ বিজয় হয়েছে।

সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ হাজার ৩৭৯ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের দলীয় প্রার্থী সিলেট জেলা যুবলীগের সভাপতি মো. শামীম আহমদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৯৯৬ ভোট। তাঁর নিকটতম প্রার্থী উপজেলা বিএনপির বহিস্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম (ঘোড়া) প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৬১৬ ভোট।

উপজেলার ৫৪টি কেন্দ্রে ইভিএম-এর মাধ্যমে বুধবার (২ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

উপজেলার ১লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে ৪৮ হাজার ৪৬১জন ভোটার তাদের ভোট প্রদান করেন। তার মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৪৮ হাজার ১৭১টি।