মেধাবী শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে ফারুক আহমদ স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Desk Desk News প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২২ ফারুক আহমদ। সিলেটের ভোলাগঞ্জ গ্রামে এক সম্ভ্রান্ত ঘরের সন্তান। ছিলেন দুইবারের ইউপি চেয়ারম্যান। জনপ্রতিনিধি থাকাকালিন সময়ে নিবেদিত প্রাণপুরুষ ফারুক আহমদ জনকল্যাণমূলক কাজের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে অগ্রণী ভূমিকা পালন করেন। উপজেলার পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ফারুক আহমদের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। সেই প্রতিষ্ঠানে আমৃত্য সভাপতি দায়িত্বকালীন সময়ে ২০০০ সালের ২৫ মে মৃত্যুবরণ করেন তিনি। ফারুক আহমদের মৃত্যুর পরে তারই উত্তরসূরীরা উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের উৎসাহ প্রদানে বৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেন। ফারুক আহমদ স্মৃতি পরিষদের ব্যানারে ২২ বছরে পদার্পণ করেছে সেই বৃত্তি পরিক্ষা কার্যক্রম। পরিক্ষা গ্রহণের মাধম্যে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে সংগঠনটি। শনিবার ০৫ নভেম্বর সকাল ১০টায় ২২ তম বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়। পাড়ুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সম্পন্ন বৃত্তি পরিক্ষায় দুই শ্রেণীতে ৩২৫ জন শিক্ষার্থী অংশ নেন।উপজেলার বিভিন্ন সরকারী ও বেসরকারী ৬৪ টি মাধ্যমিক ও প্রাথমিক প্রতিষ্ঠানের ৭ম ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাই পরিক্ষা কার্যক্রম পরিদর্শন করেন সাবেক ব্যাংকার সৈয়দ ফয়জুর রহমান। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন, পাড়ুয়া আনোয়ারা স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মালেক,সার্বিক সমন্বয়কারী হিসাবে দ্বায়িত পালন করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আমিনুর রহমান জসিম, হল সুপারের দায়িত্ব পালন করেন মাধ্যমিক দিলোয়ার হোসেন প্রাথমিক হল সুপারের দায়িত্ব পালন করেন শাহরিয়ার আল আজাদ। হল পরিদর্শন করেন ফারুক আহমদ স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য ও মরহুমের উত্তরসূরী ফরহাদ আহমদ। SHARES প্রচ্ছদ বিষয়: