জৈন্তাপুরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক’র জন্মদিন উদযাপন

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২২

জৈন্তাপুর প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলায় সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের উদযাপন করা হয়েছে।
বুধবার (৯ নভেম্বর) বিকাল ৩টায় উপজেলার ঐতিহ্যবাহী ইরাদেবী মিলনায়তনে উপজেলা ছাত্রলীগ নেতা ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী জাকারিয়া আলমের আয়োজনে এক ঝাক ছাত্রলীগ নেতা কর্মীদের নিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে জন্মদিন উদযাপন করেন নেতাকর্মীরা।

এসময়ে এক সংক্ষিপ্ত বক্তব্যে জাকারিয়া আলম বলেন, সিলেট জেলা ছাত্রলীগের সফল সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় রাহেল সিরাজ ভাই অসংখ্য কর্মী গড়ার কারিগর নতুন কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলার প্রত্যেকটি উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ , উনার জন্মদিনে আমরা জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা নজির হোসেন,বিলাল হোসেন,এল.এইচ টুটুল, আহসান জুবায়ের,নিয়াজ,ফারুক,সাইফুর,পারভেজ,আশরাফ,শুভ,সানি,রোমান,আলিফ,রাজন,নাসিম,সুলেমান,কাজল,সাজু,শাকিব,অন্তর,রাব্বি,রুম্মান,জিল্লুর,সাইফুল, নাহিদ প্রমূখ।