ভুলক্রমে অজ্ঞানপার্টির টার্গেটে পড়েন এমসি কলেজ ছাত্রী Desk Desk News প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০২২ শহরতলির বটেশ্বর এলাকা থেকে অচেতন অবস্থায় সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজের এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারনা ওই কলেজ ছাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন। তবে তার সঙ্গে থাকা কোনো কিছু খোঁয়া যায়নি। পরে পুলিশ ওই ছাত্রীকে হাসপাতালে প্রেরণ করলে তার জ্ঞান পেরে। এসময় ওই ছাত্রীর সঙ্গে থাকা ফাইলে একটি চিরকুট পাওয়া গেছে। টিস্যুতে লিখা ওই চিরকুটে রয়েছে ‘ও আমাদের শিকার নয়’। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে শহরতলির বটেশ্বর এলাকার গ্রিন লঙ্কা রেস্তোরাঁর সামনে থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়- সোমবার সকালে বাড়ি থেকে কলেজের পরীক্ষা দিতে ওই ছাত্রী বের হয়েছিলেন। বেলা ১১টার দিকে তিনি সিলেট নগরের বন্দরবাজার এলাকার একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। অটোরিকশায় তাঁর দুই পাশে দুই নারী উঠেছিলেন। এরপর তিনি আর কিছু বলতে পারেননি। এক পর্যায়ে দুপুরে থানায় খবর যায় শহরতলির বটেশ্বর এলাকার গ্রিন লঙ্কা রেস্তোরাঁর সামনে একটি মেয়ে অচেতন অবস্থায় পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে প্রেরণ করা হলে বিকেলের দিকে তার জ্ঞান ফেরে। পুলিশ যখন তাকে উদ্ধার করেছিলো তখন তার সঙ্গে থাকা ফাইলের ভেতরে একটি টিস্যুর মধ্যে ছোট করে টিস্যুর মধ্যে লেখা একটি চিরকুট পাওয়া গেছে। কলম দিয়ে চিরকুটে লেখা ‘ও আমাদের শিকার নয়। আমাদের গাড়িতে সিগন্যাল দিছে, এর লাগি আমরা পুরিরে (সিগন্যাল দেওয়ায় মেয়েকে) গাড়িত তুলতে বাধ্য হইছি। কোনো ভালো মানুষ পাইলে পৌঁছায় দিও।’ এ বিষয়ে এসএসপির হজরত শাহপরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান বলেন- ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন কলেজছাত্রী। তবে তাঁর কাছে মুঠোফোন কিংবা তেমন কিছুই ছিল না। এ জন্য সম্ভবত তাঁকে রেখে গেছে। কলেজছাত্রীর পরিবারের সদস্যদের ডেকে তাঁকে বুঝিয়ে দেওয়া হয়েছে। চিকিৎসকের বরাত দিয়ে ওসি আরও বলেন, মেয়েটির জ্ঞান ফিরেছে। তিনি এখন শঙ্কামুক্ত। SHARES প্রচ্ছদ বিষয়: