মন্ত্রী ইমরান আহমদের সাথে কোম্পানীগঞ্জ তাঁতী লীগের শুভেচ্ছা বিনিময়

Desk Desk

News

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

নব গঠিত কোম্পানীগঞ্জ উপজেলা তাঁতী লীগ নেতৃবৃন্দরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি’র সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুক্রবার ১০ ফেব্রুয়ারী সকাল ১০ টায় ইমরান আহমদ কারিগরি কলেজে এ শুভেচ্ছা বিনিময় হয়। উপজেলা তাঁতী লীগের সভাপতি তারিকুল ও সাধারণ সম্পাদক জিকরুল ইসলামের নেতৃত্বে উপস্থিত সহ-সভাপতি ইসমাইল আলী,আল হাদি,হাসান আহমদ,সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও সয়দুর রহমান,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জীবন আহমদ,ধর্ম বিষয়ক সম্পাদক ফাউজুল ইসলাম প্রমুখ।

শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী ইমরান আহমদ উপজেলা তাঁতী লীগ নেতৃবৃন্দকে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়তে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করার তাগিদ দিয়েছেন।