পটিয়ায় পুলিশি অভিযানে ২শত ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী আটক

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, মার্চ ১৫, ২০২০

 

সেলিম চৌধুরী (পটিয়া-চট্টগ্রাম)-ঃ
চট্রগ্রামের পটিয়ায় ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আরমান প্রঃ আরিফ প্রঃ ছোটন প্রঃ আব্দুল্লাহ আল নোমান প্রঃ আরিফুল ইসলাম (২৬) কে আটক করেছে পটিয়া থানা পুলিশ।
আটক মাদক ব্যাবসায়ী পটিয়া থানার
ফারুকী বেপারীর পুরান বাড়ী, ভেল্লা পাড়া (উত্তর দেয়াং)র আবুল কালামের পুত্র।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন ও ওসি (তদন্ত) জাব্বরুল ইসলামের নেতৃত্বে ১৪ মার্চ দিবাগত রাতে উদ্ধাকৃত মাদক সহ তাকে আটক করে। উদ্ধাকৃত মাদক মামলার আলামত হিসাবে জব্দ করেন এবং আটক ব্যাক্তির বিরুদ্ধে পটিয়া থানায় মাদক আইনে মামলারুজু করেন।মামলা নং ২৪। মাদক উদ্ধার অভিযানে এসআই কাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্স সহ অংশগ্রহণ করেন।

মাদক উদ্ধার ও মামলা রুজুর ব্যাপারটি নিশ্চিত করেন পটিয়া থানার ওসি মোঃ বোরহান উদ্দিন।