সম্পা. মতিউর রহমান ও সাং সিরাজুল ইসলামের উপর মামলা-হামলার প্রতিবাদে বুড়িচংয়ে মানববন্ধন Desk Desk News প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১৯, ২০২০ কাজী খোরশেদ আলম,বুড়িচং(কুমিল্লা) সংবাদদাতাঃ-১৯ মার্চ বৃহস্পতিবার বিকাল ৩টায় কুমিল্লা মীরপুর সড়কের বুড়িচং উপজেলার বসুন্দরা চত্বরের দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার,দৈনিক সময়ের আলো পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম চৌধুরীর উপর হামলা এবং কুড়িগ্রামের সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে নির্যাতনের প্রতিবাদে বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বুড়িচং প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়াদিন্ত পত্রিকার বুড়িচং সংবাদদাতা কাজী খোরশেদ আলম এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বুড়িচং প্রতিনিধি মো. মোসলেহ উদ্দিন,বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি এবং একুশে বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ সাখাওয়াত হাফিজ,দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার ও সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার বুড়িচং প্রতিনিধি কবি আক্কাস আল মাহমুদ হৃদয়, প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন,প্রভাষক এম এ হান্নান রোকন,অধ্যক্ষ মোঃ জয়নাল আবেদীন, প্রভাষক শাহজাদা হোসাইন, মোঃ মনিরুজ্জামান তুহিন, মোঃ আবুল কালাম আজদ সুজন,মোঃ সাইফুল ইসলাম,মোঃ জাহিদ হাসান,মাওলানা মোঃ সফিকুল ইসলাম প্রমুখ। সিস-তাই SHARES গণমাধ্যম বিষয়: