সিলেটে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু,সারা দেশে মোট মৃতের সংখ্যা ৩ জন Desk Desk News প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ- সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত (২২ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। সিলেটে এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। তিনি জানান- যুক্তরাজ্য ফেরত এই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত শুক্রবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার বয়স পঞ্চাশের উপরে। সিলেটে করোনাভাইরাসে নারীর মৃত্যুর পর এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিন জনে। এছাড়া শনিবার নতুন করে আরও চারজনের শরীরে করোনা পাওয়া গেছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। অন্যদিকে সিলেটে গত শুক্রবার রাত ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ৬২ জনকে হোম কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন হাসপাতাল কর্তৃপক্ষ । এ নিয়ে সিলেট জেলায় সর্বমোট ৭৩১ জন হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া হাসপাতালে শুক্রবার (২০ মার্চ) রাতে আরও দুইজনকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে শহীদ সামছুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। সবমিলিয়ে হাসপাতালের কোয়ারেন্টাইনে আছেন ৪ জন। শনিবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল। তবে রোববারের সর্বশেষ তথ্য এ প্রতিবেদনে যুক্ত হয়নি। সি/স-তা/ইক SHARES স্বাস্থ্য বিষয়: