কোম্পানীগঞ্জে চা স্টল ও রেস্টুরেন্টে জনসমাগম বন্ধে ডিস সংযোগ বিচ্ছিন্ন Desk Desk News প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০ সিলকো সংবাদঃ-মরণঘাতী করোনাভাইরাস (কভিড ১৯) প্রতিরোধে সব ধরণের লোকসমাগম বন্ধে কোম্পানীগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্দ্যেগে প্রচার প্রচারণা চালানো হয়েছে।তারই ধারাবাহিকতায় উপজেলার প্রতিটি বাজারে চায়ের স্টল সহ রেষ্টুরেন্ট ও খাবারের হোটেল গুলোতে সব ধরণের আড্ডা এবং লোকসমাগম বন্ধে ডিস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দ্যোগ গ্রহণ করা হয়েছে।সেই সাথে কোন হোটেল এবং রেস্টুরেন্টে ক্রেতাকে না বসিয়ে খাবার পার্সেল আকারে বিক্রির জন্যে সব হোটেল মালিককে নির্দেশ দিয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১০ টার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্সরুমে এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্যের সভাপতিত্বে ও উপজেলা স্বাস্থ কর্মকর্তা মাসুম আহমদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ১ নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ জামাল উদ্দিন, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া,৩ নং তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল উয়াদুদ আলফু মিয়া,৪ নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী কুটি মিয়া, ৫ নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন ও ৬ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুন উদ্দিন উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বলেন-করোনা পরিস্থিতি মোকাবেলায় এবার কোম্পানীগঞ্জ উপজেলার সব চায়ের দোকান ও রেস্টুরেন্টের ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । রেস্টুরেন্টসহ বিভিন্ন দোকানে টেলিভিশন চ্যানেলের মাধ্যমে দোকানিরা বিভিন্ন টিভি অনুষ্ঠান, সিনেমা প্রদর্শনের মাধ্যমে জনসমাগম বাড়িয়ে থাকেন। বর্তমানে করোনার কারণে এ ধরণের ভিড় চরম স্বাস্থ্যঝুঁকির। এসব স্থানে অপ্রয়োজনীয় অাড্ডা জনস্বার্থে নিষেধ করা হলো। তিনি আরো বলেন, এ উপজেলায় তিনটি ক্যাবল অপারেটর বাসা-বাড়ি ও দোকানপাটে ডিশ সংযোগ দিয়ে থাকে। তাদেরকে ডেকে শুধুমাত্র চায়ের দোকান ও রেস্টুরেন্টগুলোর ডিশ সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বলা হয়েছে। পাশাপাশি সবাইকে দুর্যোগ মোকাবেলায় সচেতন থাকারও আহবান জানান তিনি। করোনাভাইরস পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসলে আবারো বিচ্ছিন্নকৃত দোকান গুলোকে সংযোগ নেওয়ার জন্যে বলা হয়েছে। সভায় উপস্থিত সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের এ ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করার জন্যে তাগিত দেওয়া হয়েছে। সি/স-২৩ মার্চ-তা/ই SHARES সারা বাংলা বিষয়: