সচ্ছল পরিবারগুলি এগিয়ে আসলে কেউ খাদ্য সংকটে থাকার কথা না,ইউএনও সুমন আচার্য শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২০ সিলকো ডেস্কঃ-করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশের প্রতিটি জেলা/উপজেলার ন্যায় কোম্পানীগঞ্জেও লকডাউন অব্যাহত আছে।এই লকডাউনে যাতে অসহায় ও হতদরিদ্র পরিবারগুলো খাদ্যের কষ্ট পোহাতে না হয় সে জন্যে দেশের প্রতিটি উপজেলার নিম্নবিত্ত পরিবারের মাঝে খাদ্য ও বিভিন্ন সামগ্রী প্রদানের উদ্দ্যোগ নিয়েছে সরকার।তারই ধারাবাহিকতায় আজ শনিবার (২৮ মার্চ) সকাল ১০ টা থেকে উপজেলার বুড়দেও, লাচুখাল, কাঠালবাড়ি, বাঘারপাড়, পাড়ুয়া বদিকোনা, ভোলাগঞ্জ গুচ্ছগ্রাম, নয়াগাঙ্গেরপাড় গুচ্ছগ্রামসহ বিভিন্ন এলাকার ৪০টি অসহায় পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, সয়াবিন তেল ১ লিটার , সাবান ও মাস্ক বিতরণ করা হয়। প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য নিজে এসব এলাকায় গিয়ে দিনমজুর ও খেটে-খাওয়া মানুষের ঘর খুঁজে বের করে পৌঁছে দেন খাদ্য সামগ্রী, যাতে করে মানুষজন ঘরে বসে খেতে পারে। ত্রাণ বিতরণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য সাংবাদিকদের বলেন – কোম্পানীগঞ্জের হাজার হাজার অসহায় পরিবার আছে যারা এখনো খাদ্যের অভাবে কষ্ট করে যাচ্ছে। অথচ সেই সব অসহায় পরিবারের প্রতিবেশীরা অনেক স্বচ্ছল, তারা যদি এগিয়ে আসে দেশের কোথাও কোন পরিবার খাদ্যের অভাবে কষ্ট পাবেনা।এই সচ্ছল পরিবারগুলি এগিয়ে আসলে কেউ খাদ্য সংকটে থাকার কথা না। ত্রাণ বিতরণের সময় উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন । (সি/স-২৮ মার্চ-তা/ই) SHARES সারা বাংলা বিষয়: