বগুড়ায় লুনা নামের এক শিশু কন্যার লাশ উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২০

 

গোলাম রব্বানী শিপনঃঃ-বগুড়া শহরতলীর মালগ্রাম এলাকায় লুনা আক্তার নামের এক ৬ বছরের শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত লুনা সে প্রতিদিনের মতো ০৪ এপ্রিল) শনিবার বিকালে খেলা করার কথা বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় তার অভিভাবকেরা সম্ভাব্য স্থান গুলোতে অনেক খোঁজা খুঁজি করে না পেয়ে একপর্যায়ে এলাকায় মাইকিংও করেন। পরে রাত ১০টার দিকে খান্দার কসাইপাড়া ৪তলা ভবন সংলগ্ন এলাকার একটি গলিতে স্থানীয় লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে শিশুটির পিতা ফজলুরকে খবর দেয়। ফজলু গিয়ে তার মেয়ে লুনার লাশ বলে শনাক্ত করেন। শিশুটির গলায় এবং কপালে আঘাতের চিহ্ন রয়েছে। নিহত লুনার বাড়ি খান্দার এলাকায়। সে শহরের ঠনঠনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী। পরে পুলিশ এসে নিহতের সুরুতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে মোহাম্মদ আলী হাসপাতালে পাঠায়।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কোন কারণ জানা যায়নি। এসময় উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম বদিউজ্জামান, ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আছলাম আলী। গলায় আঘাতের চিহ্ন দেখে স্থানীয়দের ধারণা শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের অনেক বিষয় মাথায় নিয়ে কাজ করছে পুলিশ।

(সি/স-০৫এপ্রিল-তা/ই)