করোনাদূর্যোগে হতদরিদ্রদের পাশে টুকের গাঁও আদর্শ ক্লাব Desk Desk News প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০ ষ্টাফ রিপোর্টারঃ-করোনা ভাইরাস সংক্রমণ সতর্কতায় টুকের গাঁও আদর্শ ক্লাবের পক্ষ থেকে কোম্পানীগঞ্জের টুকের বাজার, টুকের গাঁও তৈমুর নগর, ইসলাম পুর, শিলের ভাঙ্গা এলাকায় গরীব অসহায় ও দুস্থ পরিবার গুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ এপ্রিল মঙ্গলবার টুকের গাঁও আদর্শ ক্লাবের উদ্যোগে টুকের বাজার ও টুকের গাঁও গ্রামের মোট ১২০ টি অতি দরিদ্র পরিবারকে ৭ কেজি চাউল, ২ কেজি আলু,১ কেজি পেয়াজ,১ লিটার তৈল,১কেজি ডাল ও ১টি লাইফবয় সাবান বিতরণ করা হয়। এসময় টুকের গাঁও আদর্শ ক্লাবের সভাপতি মোঃ রাইসুল ইসলাম রাজন, সাধারণ সম্পাদক জাকির হোসেন,সহ সভাপতি সেলিম খন্দকার,কোষাধ্যক্ষ মনির হোসেন, ক্রীড়া সম্পাদক খাইরুল আমিন জয়, সমাজ কল্যাণ সম্পাদক হুমায়ুন আহমদ, প্রচার সম্পাদক শাহ আলম, দপ্তর সম্পাদক সালেক মিয়া, সদস্য ওবায়দুল ইসলাম,আহসান হাবীব বাবু,মুর্শেদ আলম, কামরুজ্জামান কালন,হাফিজুর রহমান,আক্তারুজ্জামান,রুবেল আহমেদ, আমির হোসেন,সোহেল রানা,সুহেল আহমেদ জুনিয়র প্রমুখ উপস্থিত ছিলেন। ত্রাণ বিতরণ শেষে কমিটির পক্ষ থেকে ত্রাণদানে সহযোগীতাকারী সকল দাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সংগঠনের সভাপতি রাইসুল ইসলাম রাজন।সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন-সমাজে যারা বিত্তবান তারা যদি মানবতার ডাকে সারা দিয়ে অসহায় মানুষের পাশে দারায় তবে সমাজে অভাব এবং দূর্দাশা দূর হয়ে যাবে বলে আমার দূঢ় বিশ্বাস। (সি/স-০৭ এপ্রিল-তা/ই) SHARES জেলা/উপজেলা বিষয়: