কোম্পানীগঞ্জে দারিদ্রপীড়িতের দোয়ারে ত্রাণ পৌঁছে দিলেন এসপি ফরিদ উদ্দিন

Desk Desk

News

প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০২০

 

ষ্টাফ রিপোর্টারঃ-করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কোম্পানীগঞ্জের বিভিন্ন এলাকায় গরীব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করেছেন সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

৭ এপ্রিল মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার বর্নি,উত্তর বুড়দেও,দক্ষিণ বুড়দেও, নয়াগাঙেরপাড়( গুচ্ছগ্রাম) ও ভোলাগঞ্জ (গুচ্ছগ্রাম)সহ বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক কথা বলেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ লুৎফুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম,কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু, ওসি (তদন্ত) রবিউল্লাহ খান,কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার রেনু মিয়া, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন বাবুল, সাধারণ সম্পাদক আব্দুল জলিল প্রমুখ।

এসময় এসপি ফরিদ উদ্দিন (পিপিএম) বলেন, আমরা নিজেরা যদি নিজ নিজ জায়গা থেকে কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্ক না হই তাহলে আমাদের সর্বনাশ আমরাই ডেকে আনবো। এজন্য আমাদের সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে,মাস্ক ব্যবহার করতে হবে,সাবান দিয়ে বার বার হাত ধুতে হবে, রাস্তায় অযথা ঘুরাঘুরি করা যাবে না,সবাই যেন নিজ দ্বায়িত্বে যার যার ঘরে অবস্থান করি।পাশাপাশি আপনারা সংক্রমণ থেকে বাঁচার জন্য এই কাজটি করতে পারেন বেশি বেশি করে কিছুক্ষণ পর পর গরম পানি খাবেন এবং গলাটাকে সব সময় ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। কারন এই ভাইরাসটি দীর্ঘদিন গলায় অবস্থান করে তাই আমরা যদি বেশি বেশি পানি পান করি তাহলে এই ভাইরাসটি পেটের মধ্যে চলে যাবে এবং ধ্বংস হয়ে যাবে কারন এই ভাইরাসটি পেটের মধ্যে আক্রমণ করতে পারে না।

(সি/স-০৭ এপ্রিল -তা/ই)