গোয়াইনঘাটে দ্বিতীয় ধাপে আহমেদ আলী ফাউন্ডেশন এর ত্রাণ সামগ্রী বিতরণ

Desk Desk

News

প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

 

গোয়াইনঘাট থেকে  নিজস্ব প্রতিবেদকঃ
সিলেটের গোয়াইনঘাটে করোনা ভাইরাস আতঙ্কে গৃহবন্দী অসহায় মসজিদের ইমাম ও আলেম সমাজের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন প্রবাসী কমিউনিটি নেতা ও ৫নং পুর্ব আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আহমেদ আলী প্রতিষ্ঠিত ‘আহমেদ আলী ফাউন্ডেশন।

ত্রাণ বিতরণের ধারাবাহিক কার্যক্ষমের অংশ হিসেবে দ্বিতীয় ধাপে আজ শুক্রবার পুর্ব আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম সাহেবদের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌছে দেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

এ বিষয়ে আলহাজ্ব আহমেদ আলী বলেন, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন যে কোন দুর্যোগে অসহায় মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। তিনি এই পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসারও আহবান জানান।