জনবন্ধু বিল্লাল ৫৬০ টি পরিবারের পাশে দাড়ালেন

Desk Desk

News

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২০

করোনাভাইরাস সারাবিশ্বে মহামারি আকারে রূপ নিয়েছে। ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তর বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছেন। দীর্ঘদিন থেকে সিলেটসহ সারাদেশে লকডাউনে থাকায় মানুষরা অসহায় হয়ে পড়েছেন। এমতাবস্থায় কোম্পানীগঞ্জে মানুষের পাশে দাঁড়িয়েছেন কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া মাঝপাড়া, লামাপাড়া, উজানপাড়া, বদিকোনা ও কালাসাদক গ্রামের ৫৬০টি পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো- চাল, ডাল, আলু, পিয়াজ, তেল ও লবন।

সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের দুয়ারে দুয়ারে খাদ্যসামগ্রী পৌছে দেওয়া হয়। খাদ্যসামগ্রী বিতরণকালে তিনি সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা, সরকারী বিধি নিষেধ মেনে চলা, পথচারী-চালক ও যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার সামগ্রীর ব্যবহার সম্পর্কে ধারণা ও অতিপ্রয়োজন ছাড়া বাসা/বাড়ি থেকে বের না হওয়ার জন্য আহবান জানান।