ঢাকায় বেড়াতে আসা গৃহবধূ ধর্ষন Desk Desk News প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মে ১৭, ২০২০ সিলকো ডেস্ক:-রাজধানীর ডেমরায় বেড়াতে এসে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় রোববারার দুপুরে ডেমরায় থানায় ভুক্তভোগী ওই গৃহবধূ ধর্ষক মো. এনায়েত হোসেন (৩০) ও তার সহযোগী মোছা. সাকিবা’র (৩০) বিরুদ্ধে মামলা করেন। শনিবার ভোর সকালে ডেমরার পশ্চিম টেংরা ক্যানেলপাড় আবুল কালাম আজাদের বাড়ীতে এ ঘটনা ঘটে। সহযোগী সাকিবা ওই ভাড়াটিয়া ও ধর্ষক এনায়েত হোসেন টেংরা এলাকার নাঈম খন্দকারের বাড়ীর ভাড়াটিয়া নেত্রকোনার কেন্দুয়া থানার কাওরাট কিলাপাড়া গ্রামের মৃত আফছোর আলীর ছেলে। এদিকে ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমান সাজ্জাদ। তবে শিগগিরি তাদের গ্রেফতার করা হবে বলে জানান ওসি। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর বরাত দিয়ে ডেমরা থানার অপারেশন অফিসার মো. নূরে আলম সিদ্দিকী বলেন, ধর্ষণের শিকার ওই গৃহবধূ গত শুক্রবার তার দু:সম্পর্কের আত্মীয় ধর্ষকের সহযোগী সাকিবার বাড়ীতে বেড়াতে আসেন। রাতের খাওয়া শেষে তিনি একটি রুমে শুয়ে পড়েন। পরবর্তীতে ধর্ষক এনায়েত সাকিবার সহযোগীতায় শনিবার ভোর রাতে ওই গৃহবধূকে রুমে আটকে রেখে ধর্ষণ করে। এদিকে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। (সি/স-১৭ মে-তা/ই) SHARES অপরাধ বিষয়: