ধর্মপাশায় করোনাজয়ী কিশোরের বাড়িতে ইউএনও’র উপহার

Desk Desk

News

প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, মে ১৭, ২০২০

 

সুনামগঞ্জ প্রতিনিধি:-ধর্মপাশার সদর ইউনিয়নের হলিদা গ্রামের সাগর মিয়ার (১৩) বাড়িতে বেলা আড়াইটার দিকে উপহার সামগ্রী পাঠান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির মামুন।

সাগর মিয়া সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রথম করোনাজয়ী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির মামুন ওই কিশোরের জন্য একটি নতুন সার্ট, একটি প্যান্ট, একটি ক্রিকেট ব্যাট,বল, একটি ফুটবল, ১০কেজি চাল, এক কেজি ডাল,এক লিটার সোয়াবিন তেল,একটি সাবান ও এক কেজি লবন পাঠানো হয়েছে। আজ রোববার বেলা আড়াইটার দিকে স্থানীয় এক জনপ্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মো.মুনতাসির হাসান এসব সামগ্রী ওই কিশোরের বাড়িতে পাঠিয়েছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের লকেট মিয়ার ছেলে সাগর মিয়া করোনায় আক্রান্ত ছিলেন। গত শুক্রবার তাঁর নমুনা সংগ্রহ করে তা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়, আক্রান্ত ওই কিশোরের ফলাফল নেগেটিভ এসেছে। তবে আক্রান্ত হওয়ার আগে তার শরীরের করোনার কোনোরকম উপসর্গ ছিল না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির হাসান বলেন, করেনায় আক্রান্তদের মনোবল সবসময় শক্ত রাখতে হবে। ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে। এ উপজেলায় প্রথম করোনাজয়ীকে কিছু উপহার ও খাদ্য সামগ্রী পাঠিয়েছি সে জন্যে আমার খুব ভালো লেগেছে।