সৌদি প্রবাসী কমিউনিটি নেতা আলী আকবরের ঈদ শুভেচ্ছা Desk Desk News প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২০ স্টাফ রিপোর্টার:-মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর রাত পোহালেই পবিত্র ঈদ-উল-ফিতর। এ উপলক্ষে ৩নং তেলিখাল ইউনিয়নবাসীসহ বিশ্বের বিভিন্নপ্রান্তে প্রবাসে অবস্থানরত কোম্পানীগঞ্জের সকল রেমিটেন্স যোদ্ধাকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সৌদি আরব প্রবাসী ও কোম্পানীগঞ্জ প্রবাসী উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ও সৌদি আরব শাখার সহ সভাপতি আলী আকবর আজ শনিবার প্রেরিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। আলি আকবর বলেন- সন্ত্রাস, জঙ্গিবাদ ও হানাহানি ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডূকতার কোনো স্থান নেই। ইসলাম মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরম সহিষ্ণুতা, সাম্য, মৈত্রীসহ বিশ্বজনীন কল্যাণকে ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক—এ প্রত্যাশা করি। আলী আকবর বলেন, পবিত্র রমজানে মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে সমাগত হয় শাওয়ালের নতুন চাঁদ, পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বাংলায়। তিনি বলেন, শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যায় গ্রামে, আপনজনের কাছে। মিলিত হয় আত্মীয়স্বজন ও পাড়া-প্রতিবেশীদের সঙ্গে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ-উল-ফিতরের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ। (সি/স-২৪ মে-তা/ই) SHARES জাতীয় বিষয়: