পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা সাখাওয়াত হোসেন

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, মে ২৩, ২০২০

 

মোঃ জান্নাত মোল্যা(গোপালগঞ্জ থেকে)

বাংলাদেশ আওয়ামীলীগের উপ কমিটির সাবেক সহ-সম্পাদক সাখাওয়াত হোসেন(মোহন) গোপালগঞ্জ সহ দেশ-বিদেশের সকলকে পবিত্র ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

এই শুভেচ্ছা বার্তায় সাখাওয়াত হোসেন মোহন বলেন,করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীর মুহূর্তে পবিত্র ঈদুল ফিতরের আগমন।এই ঈদের আনন্দে হারিয়ে যাক সকল দূর্দশা,সকল শোকের ছায়া।

মহান আল্লাহ যেন ঈদ উপলক্ষ্যে পৃথিবীকে এই মহামারী থেকে রক্ষা করেন এই কামনা করি।

ঈদ মানেই আনন্দ। সকল বৈষম্য ভুলে সবাই মিলিত হয় মানবতার কাতারে। এর আনন্দ উপভোগ করে ধনী-গরিব মিলে সবাই।
আমাদের সকলের প্রার্থনা হোক করোনার মহামারী থেকে মুক্তি পাওয়া।

(সি/স-২৩ মে-তা/ই)