সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ইয়াকুব আলীর ঈদ শুভেচ্ছা বার্তা

Desk Desk

News

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

স্টাফ রিপোর্টার:-মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কোম্পানীগঞ্জসহ বৃহত্তর সিলেটবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী।

ইয়াকুব আলী বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরীব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে।

তিনি আরো বলেন, আসুন ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি অর্জন করতে শপথ করি। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক।

সেই সাথে করোনা-ক্রান্তিলগ্নে ঈদের আমেজ উপভোগ করতে জনসমাগম পরিহার করি।সবাই ঈদের আনন্দ পরিবারের সাথেই উপভোগ করি জনসমাগম পরিহার করি।

(সি/স-২৪ মে-তা/ই)