দুই দশক পরেও ফারুক চেয়ারম্যানের জন্যে কাদলেন উপজেলাবাসী

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২০

স্টাফ রিপোর্টার:-উত্তর সিলেটের শালিসান ব্যাক্তিত্ব ও বৃহত্তর ইসলামপুর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান ভোলাগঞ্জ গ্রামের মরহুম ফারুক আহমদের আত্মার মাগফেরাত কামনায় ভোলাগঞ্জ ইসলামী সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়।

শুক্রবার জুম্মার নামাজ শেষে কোম্পানীগঞ্জ মার্কাজ মসজিদ সহ উপজেলার ৩০টি মসজিদে মরহুম ফারুক আহমদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।

উল্লেখ্য কোম্পানীগঞ্জ উপজেলার অবিভক্ত ইসলামপুর ইউনিয়নের সাবেক দুই বারের চেয়ারম্যান মরহুম ফারুক আহমদ দীর্ঘদিন রোগভোগ শেষে ২০০০ সালের ২৪ মে মৃত্যুবরন করেন।

মরহুম ফারুক আহমদের বড় ছেলে উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন উপজেলা সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।এক বার্তায় ফরহাদ আহমদ বলেন, আমার পিতা মরহুম ফারুক আহমদ কোম্পানীগঞ্জের মানুষের জন্যে নিরলস ভাবে কাজ করে গেছেন।কোম্পানীগঞ্জ উপজেলার যোগাযোগ ও শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে সাবেক স্পিকার মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী সাহেবের একজন বিস্বস্থ কর্মী হিসেবে আমাত পিতা আমৃত্য কাজ করে গেছেন।মরহুম হুমায়ুন রশিদ চৌধুরীর অপূর্ণ কাজগুলো পরিপূর্ণভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জননেতা ইমরান আহমদ এমপি মহোদয়।ইমরান আহমদ মহোদের হাত ধরে কোম্পানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা দেশের অন্যতম উপজেলা হিসাবে কোম্পানীগঞ্জের নাম ব্যপক পরিচিতি পেয়েছে ।যে কয়জন প্রাণপ্রতিম পুরুষ কোম্পানীগঞ্জের শিক্ষা এবং যোগাযোগের উন্নয়নের যুদ্ধটা শুরু করেছিল তাদের মধ্যে আমার পিতা অন্যতম একজন।শিক্ষার উন্নয়নে আমার বাবার অপূর্ণ স্বপ্নকে বাস্তবায়নরুপ দিতে উপজেলা ফারুক স্মৃতি শিক্ষা বৃত্তি চালু করেছি।ভবিষ্যতে কোম্পানীগঞ্জের শিক্ষার উন্নয়নে আপনাদের সহযোগীতা চাই।তাই আপনাদের সবার সহযোগীতা চাই।সবার অংশিদারিত্বে কোম্পানীগঞ্জ হোক শতভাগ শিক্ষিত।সবাই আমার বাবা মরহুম ফারুক আহমদের জন্যে দোয়া করবেন।

(সি/স-৩০ মে-তা/ই)