সাংবাদিকের বাসায় হামলার জেরে কুতুবদিয়ায় সরকারী দপ্তরের সংবাদ বর্জনের সিদ্ধান্ত সাংবাদিকদের

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২০

সিলকো ডেস্ক:-কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবে কর্মরত সদস্যদের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠান ক্লাবের সভাপতি এস. কে. লিটন কুতুবীর সভাপতিত্বে ৩০ মে শনিবার সন্ধ্যায় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোঃ আইয়ুব হোছাইন, সহ-সভাপতি অধ্যাপক শফিউল মোর্শেদ চৌধূরী, যুগ্ন সম্পাদক শাহাদাত হোছাইন, সাংগঠনিক সম্পাদক এহছান আল কুতুবী, দপ্তর সম্পাদক রাসেল খান জয়,  অর্থ সম্পাদক আব্বাস ছিদ্দিকী, প্রচার সম্পাদক  মোঃ নাছির উদ্দিন,  সদস্য আনিছুুর রহমান হিরু, মোঃ কায়ছার সিকদার, মহিউদ্দিন কুতুবী,

মোঃ নেছার কুতুবী, সাইমুন ইফতেখার প্রমুখ।

উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দীর্ঘ ৮৫ দিন দেশে লকডাউন থাকায় সাংবাদিকদের সতর্কীকরণ প্রচার প্রচারনার ভূমিকায় প্রশংসনীয়। এ লকডাউনের মধ্যে পুলিশের কঠোর নিরাপত্তার ভূমিকা থাকায় আজ দ্বীপে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা নেই বললে চলে। এ পর্যন্ত দুই জন রোগী সনাক্ত হলে একজন সুস্থ হয়েছে। আরেকজন চিকিৎসাধীন। করোনা মহামারিতে পুলিশের পাশাপাশি সাংবাদিকরাও জীবনের ঝুঁকি নিয়ে দ্বীপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। আল্লাহর রহমতে সতর্কতার সহিত দায়িত্ব পালন করায় কোন সাংবাদিক করোনা আক্রান্ত হয়নি। এ করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে থাকা অবস্থায় কুতুবদিয়া উপজেলা প্রশাসন ইউএনও মোঃ  জিয়াউল হক মীরের নির্দেশে এসিল্যান্ড মুহাম্মদ হেলাল চৌধূরী ক্ষমতার অপব্যবহার করে নৌবাহিনী, আনসার, তার গঠিত স্বেচ্ছাসেবক বাহিনী নিয়ে গত ১৫ মে কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস,কে,লিটন কুতুবীর বসত বাড়ি ভাংচুর করে। ইউএনও, এসিল্যান্ড লকডাউনের সময় অনিয়মে, ক্ষমতার অপব্যবহার নিয়ে সাংবাদিকরা লেখালেখি করায় ক্ষিপ্ত হয়ে ব্যক্তি আক্রোসে সাংবাদিক নেতা লিটন কুতুবীর বাড়িতে ভাংচুর করে। এ ন্যাক্কারজনক ঘটনার বিষয়ে উপস্থিত সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সাথে সাথে ইউএনও, এসিল্যান্ডের যাবতীয় রির্পোট বর্জনে ঘোষনা দিয়েছেন কুতুবদিয়া উপজেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা। প্রেস বিজ্ঞপ্তি

(সি/স-৩১ মে-তা/ই)