এসএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রুপক চন্দ্র দাস ও সুহেল রানার শুভেচ্ছা

Desk Desk

News

প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, জুন ১, ২০২০

সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উত্তর সিলেটের ডাকসু খ্যাত সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি রুপক চন্দ্র দাস ও সাধারন সম্পাদক সোহেল রানা ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের পক্ষ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০২০ সালে অংশগ্রহণ করে কৃতকার্য হওয়া শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। উক্ত পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি সেই সব শিক্ষার্থীদের আরো মনযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন ।
এছাড়া শুভেচ্ছা বার্তায় কোম্পানীগঞ্জ উপজেলার যে সকল শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে তাদের আগামীতেও এই সফলতার ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান সভাপতি রুপক চন্দ্র দাস।
(সি/স ০১ জুন-তা/ই