অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি পেলেন কোম্পানীগঞ্জের সাবেক ইউএনও বিজেন ব্যানার্জী Desk Desk News প্রকাশিত: ২:৪০ পূর্বাহ্ণ, জুন ২, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বর্তমানে তাহির পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত বিজেন ব্যানার্জী অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। সোমবার (১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। পদন্নোতি পেয়ে তিনি হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করছেন। এছাড়াও সিলেট বিভাগে তিনজন অতিরিক্ত জেলা প্রশাসককে (এডিসি) বদলি ও পদায়ন করা হয়েছে। আরো দুই কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক অমিতাভ পরাগ তালুকদারকে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে। মৌলভীবাজার জুড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিককে চাঁদপুরে এবং সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জীকে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে প্রশাসনে দুই কর্মকর্তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে। সোমবার এক প্রজ্ঞাপনে বলা হয়, হবিগঞ্জের লাখাইয়ের সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকারকে চট্টগ্রাম এবং সুনামগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার পদ্মসন সিংহকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষ্যে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। (সি/স-০১ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: