এসএসসি/সমমান পরিক্ষায় উত্তীর্ণদের ইউএসএ কমিউনিটি নেতা নুর উদ্দিনের শুভেচ্ছা Desk Desk News প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, জুন ১, ২০২০ সিলকো ডেস্ক:-কোম্পানীগঞ্জ উপজেলাসহ সিলেট জেলার এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল কোমলমতি শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন। সোমবার (১ মে) প্রেরিত এক বার্তায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন তার প্রেরিত বার্তায় বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ। অমিত সম্ভাবনা তাদের হাতছানি দিয়ে ডাকছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে তার থেকে অনুপ্রেরণা ও শিক্ষা নিয়ে আগামী দিনগুলোতে দেশের জন্য কল্যাণ বয়ে আনার তীব্রবাসনা তোমাদের মনে জাগ্রত করতে হবে৷ মনে রাখবে দেশের জন্য কিছু করতে পারার চাইতে আনন্দের আর কিছু হতে পারে না৷ পরিশেষে তিনি এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের পুষ্পিত অভিনন্দন ও শুভেচ্ছা জানান। (সি/স-০১ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: