কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ১০:৩৩ অপরাহ্ণ, জুন ২, ২০২০ সিলকো ডেস্ক:-সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের করুণ মৃত্যু হয়েছে। নিহত তরুণ উপজেলার ডোলাখাল গ্রামের মাওলানা রহমত উল্লাহর ছেলে মো. বুরহান উদ্দিন (১৯)। বুরহান উদ্দিন স্থানীয় কাঠালবাড়ি চৌমুহনী বাজার মাদ্রাসার ছাত্র। জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টায় ঢোলাখাল গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বুরহান। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বুরহানকে মৃত ঘোষণা করেন। এদিকে মাদ্রাসা ছাত্র বুরহান উদ্দিনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার পরিজন, শিক্ষক ও সহপাঠীদের মাঝে। (সি/স-০২ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: