ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হকের ইন্তেকাল

Desk Desk

News

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, জুন ৩, ২০২০

 

স্টাফ রিপোর্টার:-উত্তর সিলেটের বাতিঘর ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হক (৬০) ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (০৩ জুন) দিবাগত রাত ২ টার সময় নিজ বাজায় ইন্তেকাল করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয় এমএ পড়াকালীন সময়ে ১৯৭৯ সালে ভাটরাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন।ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্টান প্রধানের দায়িত্ব পালন করা এই ব্যাক্তি ২০১৬ সালে অবসর নিলেও চুক্তিভিত্তিক আবারো নিয়োগ পান এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করে যান।
তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিস ও নিম্ন রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

এদিকে অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবার পরিজন, সহকর্মী ও ছাত্রছাত্রীদের মাঝে।

(সি/স-০৩ জুন-তা/ই)