অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক Desk Desk News প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জুন ৩, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জের প্রথম ও প্রাচীন বিদ্যাপীঠ ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হক ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (০৩ জুন) দিবাগত রাত ২ টার সময় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয় এমএ পড়াকালীন সময়ে ১৯৭৯ সালে ভাটরাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্বভার গ্রহণ করেন।ভাটরাই উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রতিষ্টান প্রধানের দায়িত্ব পালন করা এই ব্যাক্তি ২০১৬ সালে অবসর নিলেও চুক্তিভিত্তিক আবারো নিয়োগ পান এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করে যান। তিনি দীর্ঘদিন যাবত ডায়বেটিস ও নিম্ন রক্তচাপ জনিত রোগে ভুগছিলেন। মরহুম আব্দুল হকের নামাজে জানাজা আজ বুধবার বেলা ৩টার সময় তাঁর প্রিয় প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে উপজেলাজুড়ে শোকের হাওয়া বইছে। উপজেলার বিভিন্ন মহল তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অত্র প্রতিষ্ঠানের গভর্নিংবডির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল। এক শোক বার্তায় মোহাম্মদ আলী দুলাল বলেন,মরহুম আব্দুল হক সাহেব অত্র অঞ্চলের প্রাচীন বিদ্যাপীঠ ভাটরাই উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ থাকা কালীন অনেক ছাত্র ছাত্রীরা তাদের ভবিষ্যৎ গড়তে সক্ষম হয়েছে। অনেকে সুনামের সাথে সরকারী/আধাসরকারী চাকুরী করছে। একজন দক্ষ শিক্ষক ছাড়া মেধাবী ছাত্র আশা করা যায় না।অধ্যক্ষ আব্দুল হক ছিলেন হাল আমলের শিক্ষক সমাজের অহংকার। অত্যন্ত সুদক্ষ এই শিক্ষক খুব যত্ন করে ছাত্র ছাত্রীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলার কাজ করে গেছেন । উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শামীম আহমদ বলেন, অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আলী আমজদ। তিনি বলেন অধ্যক্ষ আব্দুল হকের মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আপ্তাব আলী কালা মিয়া বলেন , অধ্যক্ষ আব্দুল হক ছিলেন অন্ধকারের বাতিঘর। যার আলোতে আলোকিত গোটা সমাজ ও দেশ।অন্ধকারচ্ছন্ন কোম্পানীগঞ্জকে আলোকিত করতে যে কয়জন মহান ব্যাক্তি স্মরণীয় হয়ে থাকবে তাদের মধ্যে একজন অধ্যক্ষ আব্দুল। উনার মৃত্যুতে কোম্পানীগঞ্জের আকাশ থেকে একটি তারকা খশে পড়লো। আলোহীন হয়ে পড়লাম আমরা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অখিল চন্দ্র বিশ্বাস বলেন, আব্দুল হক স্যার আমাদের অন্ধকার ঘরে আলো জ্বালিয়েছেন। স্যারের মৃত্যুতে আমাদের অপরনীয় ক্ষতি হয়েছে। স্যার শুধু আমাদের শিক্ষক ছিলেন না আমাদের জীবন গড়ার প্রধান কারিগরও ছিলেন। উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াকুব আলী বলেন ,কোম্পানীগঞ্জের শিক্ষাদীক্ষার উন্নয়নে অধ্যক্ষ আব্দুল হকের অবদান অনেক। উপজেলার শিক্ষা বিস্তারে আব্দুল হক সাহেব ছিলেন একজন অগ্রনায়ক। উপজেলা আওয়ামীলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন বলে, অধ্যক্ষ আব্দুল হক স্যার ছিলেন আধুনিক কোম্পানীগঞ্জ গড়ার অন্যতম কারিগর। কোম্পানীগঞ্জের শিক্ষা বিস্তারে আব্দুল হক স্যারের নাম স্বর্ণ অক্ষরে লিখা থাকবে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জহির রায়হান বলেন, আমার খুব প্রিয় একজন শিক্ষক ছিলেন আব্দুল হক স্যার। যদিও উনার কাছে আমার শিক্ষা জীবনের কোনো অভিজ্ঞতা নেই তারপরও স্যারের প্রতিষ্ঠান চালানোর দক্ষতা আমাকে মুগ্ধ করেছে। স্যারের দক্ষ হাতে পরিচালিত প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র ছাত্রী সরকারী/বেসরকারী চাকুরী করে কোম্পানীগঞ্জের মুখ উজ্জল করছে। কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন,আব্দুল হক স্যারের মৃত্যুতে কোম্পানীগঞ্জের আকাশ থেকে একটি জলন্ত তারকা খসে পড়লো। আমরা হারালাম আমাদের অভিভাবককে। সত্যি বলতে কি স্যারের অভাব পূরন হবার নয়। স্যার চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় থেকে এমএ পাশ করার পরে চাইলে সরকারী বড় চাকুরী করতে পারতেন কিন্তু তিনি সেই লোভনীয় চাকুরীর আশা না করে মানুষ গড়ার পেশা শিক্ষকতাকে বেছে নিয়েছেন। আমৃত্য সেই পেশাতেই টিকে ছিলেন। (সি/স-০৩ জুন-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: