অসহায় নারীদের হাতে সেলাই মেশিন তুলে দিলেন তাহিরপুর নারী উন্নয়ন ফোরাম

প্রকাশিত: ১১:৩৮ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০

 

রাহাদ হাসান মুন্না (তাহিরপুর থেকে) সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নারী উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে উপজেলার সাতটি ইউনিয়নের আসহায় নিম্ন আয়ের হতদরিদ্র দর্জী মহিলাদের মধ্যে কাপড় সেলাই করার ২২ টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর উপজেলা চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরাম সভাপতি খালেদা বেগম,উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক সপ্না আক্তার,নারী উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মানোয়ারা খাতুন,নারী উন্নয়ন ফোরাম কোষাধ্যক্ষ বিউটি রানী,তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবুল বাশার,সৈনিক লীগের সাধারণ সম্পাদক অপু মুখার্জী প্রমুখ সহ উপজেলার নেতাকর্মীগন।

(সি/স-১৪ জুন-তা/ই)