বুড়িচংয়ে জনবসতি এলাকায় অটো রাইচ মিল স্থাপনের ফলে পরিবেশের ব্যাপক ক্ষতির আশঙ্কা

Desk Desk

News

প্রকাশিত: ৮:১৭ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

কুমিল্লা প্রতিনিধি:-কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খাড়াতাইয়া গাজীপুরে জনবসতিপূর্ণ আবাসিক এলাকায় অটো রাইচ মেইল নির্মাণের ফলে প্রাকৃতিক পরিবেশের ব্যাপক ক্ষয়-ক্ষতি এবং আশেপাশের জনবসতির বাসিন্দাদের জীবন-যাত্রায় ব্যাঘাত সৃষ্টির আশংকা রয়েছে। তাছাড়া নির্মাণাধীন অটো রাইচ মিলের কয়েক গজ দক্ষিনে অবস্থিত খাড়াতাইয়া ফাযিল মাদ্রাসার ছাত্রছাত্রী লেখা পড়ার সুস্থ পরিবেশ বিনষ্ট হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খাড়াতাইয়া গাজীপুর এলাকার হাজী মোঃ আবদুল মোনাফ মেম্বারের ছেলে মোঃ কামাল হোসেন জনবসতি এলাকায় মেসার্স জাহানারা অটো রাইস মিল লিঃ স্থাপন করছে। এতে স্থানীয় জনগনের ব্যাপক ক্ষতি, পরিবেশের বিনষ্ট, শব্দ ও বায়ু দূষণ হয়ে স্বাস্থ্যহানীকর পরিবেশে সৃষ্টি হওয়ার আশংকা রয়েছে। এতে মিলটির নিকটতম প্রতিবেশী  জাকির হোসেন খন্দকার,আবদুল খালেক, আবদুর রশিদ, রহমত আলী, রিপন ভুইয়াসহ আশেপাশের লোকজন মিলটির নির্মাণ কাজ বন্ধ করে অন্যত্র স্থানান্তর করার জন্য তাদের অভিভাবক আব্দুস সালাম মাসটার ও মিল মালিকদেরকে মৌখিক ও লিখত ভাবে অবহিত করেন। কিন্ত মিল মালিক পক্ষ কারো কথা কর্ণপাত না করে মিলটির নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।
এই ব্যাপারে মিলটির মালিক মোঃ কামাল হোসেন বলেন,যথাযথ আইনি নিয়ম কানুন মেনে এবং আধুনীক মিল স্থাপন করছি। এতে পরিবেশের কোন রকম ক্ষয়-ক্ষতি হবে না। মিলটি ভালভাবে স্থাপন করতে পারলে অনেক বেকার মানুষের কর্মসংস্থান হবে।

(সি/স-২৩ জুন-তা/ই)