ধর্মপাশায় কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী আটক

Desk Desk

News

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০২০

মোবারক হোসাইন:-সুনামগঞ্জের ধর্মপাশা   উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে বৃহস্পতিবার রাতে আধা কেজি গাঁজাসহ বাবুল মিয়া (৪৫)নামের এক মাদক বিক্রেতা আটক করেছে পুলিশ।

ধর্মপাশা থানার এসআই ফিরোজ মিয়া বলেন,উপজেলার সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের বাসিন্দা বাবুল মিয়া একজন চিহৃিত মাদক বিক্রতা। মাদক বিক্রিতে ধরা পড়ে এর আগে তিনি বেশ কয়েকবার জেলহাজতে গেছেন।কিন্তু জেল হাজত থেকে বেরিয়ে কিছুদিন যেতে না যেতেই তিনি আবার মাদক বিক্রিতে সক্রিয় হয়ে পড়েন।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তিনি নিজ বসত ঘরে থেকে গাঁজা বিক্রি করছিলেন।গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে ওই দিন রাত নয়টার দিকে সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে আধা কেজি গাঁজাসহ ওই মাদক বিক্রেতাকে আটক করা হয়।এ ঘটনায় রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।উদ্ধারকৃত মাদক মামলার আলামত এবং আটক বাবুল মিয়াকে মামলার একমাত্র আসামী দেখিয়ে ধর্মপাশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(সি/স-২৬ জুন-তা/ই)