বুড়িচংয়ে পূর্বশত্রুতার জের ধরে হামলায় ২জন আহত

Desk Desk

News

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

 

কুমিল্লা প্রতিনিধি:-কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর গ্রামের পূর্বশত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দা, ছেনী দিয়ে এলোপাথারী কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে ২জনকে মারাত্মকভাবে আহত করেছে। আহতরা বর্তমানে বুড়িচং সরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ব্যাপারে বুড়িচং থানায় ১১জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৮ জুন দুপুরে বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের জজু মিয়ার ছেলে মোঃ তানিম (১৮) মসজিদ থেকে জোহর নামায শেষে বাড়ী যাওয়ার পথে একই গ্রামের বারাম বাড়ীর মোঃ জুয়েল, মোঃ রফিক, মোঃ আঃ ওয়াদুদ, রবিউল, মোঃ রবিন, মোঃ সোহেল, মোঃ শাওন, মোঃ পিয়াস, মোঃ সুজন, মোঃ হৃদয়, মোঃ মাসুম পূর্বশত্রুতার জের ধরে চলার পথে বেড়িকেট সৃষ্টি করে আটকিয়ে দেশীয় অস্ত্র দা,ছেনী ও লাঠি দিয়ে এলোপাথারী কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে। তার আত্মচিৎকারে একই গ্রামের নসু মিয়ার স্ত্রী সাফিয়া খাতুন দৌঁড়ে এসে তানিমকে উদ্ধার করার চেষ্টা করলে আসামীরা লাঠি দিয়ে তাকেও বেদরক ভাবে মারধর করে এবং কিল ঘুষি লাথি মারে এতে সাফিয়া খাতুন মারাত্মক ভাবে আহত হয়। তাদের আত্মচিৎকারে স্থানীয় লোকজন দৌঁড়ে আসলে হামলাকারীরা তানিম ও সাফিয়া খাতুনকে খুন জখমের হুমকি দিয়ে চলে যায়। স্থানীয়ারা তাদেরকে উদ্ধার করে বুড়িচং সরকারী হাসপাতালে ভর্তি করে।
এই ব্যাপারে সাফিয়া খাতুনের স্বামী মোঃ নসু মিয়া বাদী হয়ে গত ২৮ জুন বুড়িচং থানায় ১১জনকে আসামী করে একটি অভিযোগ দাখিল করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,বাহার ডাকাতের বাবা মোঃ আঃ ওয়াদুদ মিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে পূর্বশত্রুতার জের ধরে এবং পুর্বপরিকল্পিত ভাবে তানিম ও সাফিয়া খাতুনের উপর হামলা করে।

(সি/স-২৯ জুন-তা/ই)