শ্রীমঙ্গলে নকল পিপিই হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক পুড়িয়ে ধ্বংস,বিক্রেতাকে জরিমানা

Desk Desk

News

প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০২০
  • মোঃ আসরাফুল ইমরান:- মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের সাইফুর রহমান সুপার মার্কেটে অভিযান চালিয়ে নকল পিপিই হ্যান্ড স্যানেটাইজার এবং মাস্ক বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
  • সোমবার দুপুরে সাইফুর রহমান মার্কেটের জসিম প্যান্ট হাউস এর সামনে বসা এক বিক্রেতা হাসু তালুকদারকে ২০ হাজার টাকা ও জয়ন্তী এন্টার প্রাইজকে অতিরিক্ত মূল্য হ্যান্ড স্যানেটাইজার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিক্রির জন্য রাখা নকল পণ্য সামগ্রী জব্দ করে নিয়ে যাওয়া হয় এবং সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।
  • নকল পণ্য বিক্রির দায়ে অসাধু ব্যবসায়ীদের  জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন। অভিযানে র‌্যাব ৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কামান্ডার মেজর আহমেদ নোমান জাকি ও তার সদস্যরা অংশ নেন।
  • অভিযানে বিপুল পরিমাণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নকল স্যানিটাইজার, নকল পিপিই, নকল মাস্ক আগুন জ্বালিয়ে ধ্বংস করা হয়।
  • (সি/স-২৯ জুন-তা/ই)