কোম্পানীগঞ্জে বন্যার্তদের খাদ্যসামগ্রী দিলেন ইকবাল হোসেন ইমাদ

Desk Desk

News

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, জুন ৩০, ২০২০
  • নোমান আহমেদ:-মহামারী নভেল করোনা ভাইরাসের ছোবলে যখন মানুষ গৃহবন্দী, তখন পাহাড়ি ঢল ও অভিরাম বৃষ্টির কারনে দেশে দেখা দিল বড় আকারে বন্যা।ডুবে গেল নিম্নাঞ্চলের, গ্রাম, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রার্থনালয়।
  • কোম্পানীগঞ্জের লোবা হাওড়া, আতুরাকান্দি,পিপড়াখাই,আন্দুরা কান্দি,হুড়ারপাড় ও ডাকাতির বাড়ি গ্রামের গৃহবন্দী ও বন্যা ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি খাদ্যসামগ্রী প্রদান করেন ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন ইমাদ। তিনি আজ মঙ্গলবার (৩০ জুন) সকালে হতে সন্ধ্যা পর্যন্ত বন্যা প্লাবিত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।
  • এ সময় উপস্থিত ছিলেন প্রবীণ মোরব্বি ও সাবেক মেম্বার সোনা মিয়া মুন্সি, সাবেক মেম্বার শওকত আলী, কটু মিয়া, মঈন উদ্দিন, দুদু মিয়া গৌরিনগর, শামছুল ইসলাম, মাস্টার আনোয়ারুল হক, হাজী জালাল আহমেদ, মাওলানা আমিন উদ্দিন, প্রবাসী নেতা মাওলানা নুরুল ইসলাম মাসুক, মুহিবুর রহমান মানিক, হেলাল আহমদ মহিষখেড়, শিব্বির আহমদ, আতিকুর রহমান, আব্দুল মোছাব্বির, মুজিবুর রহমান, বদর উদ্দিন কায়েতগাও, অলিউর রহমান, হারুন অর রশিদ, শ্রমিক লীগ নেতা হজরত আলী, যুবলীগ নেতা শেনান আহমদ শাহীন, শিব্বির আহমদ, আপ্তাব উদ্দিন হুড়ারপাড়, আলী হোসেন, যুব নেতা আব্দুল বাঁশির, মুরুব্বি রহিম বক্স, আব্দুল করিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
  • খাদ্য সামগ্রী বিতরণ শেষে ইকবাল হোসেন ইমাদ প্রতিবেদককে বলেন,অসহায়দের সেবা করাই সবলদের কর্ম।এই দুঃসময়ে সমাজের যারা বিত্তবান আছে নিজ নিজ অবস্থান থেকে বিপর্যস্তদের ব্যক্তিগত সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়ানো দরকার মনে করি।


  • (সি/স-৩০ জুন-তা/ই)



    কোম্পানীগঞ্জে বন্যার্তদের খাদ্যসামগ্রী দিলেন ইকবাল হোসেন ইমাদ