বিছনাকান্দি সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ নিয়ে জনসচেতনতামূলক সভা Desk Desk News প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২০ নোমান আহমেদঃ- সিলেটের সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট। গত কয়েক মাসে এই উপজেলার সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে গুলিবৃদ্ধ হয়ে মারা যাওয়ার কয়েকটি মর্মান্তিক ঘটনা ঘটে। আজ সকালে গোয়াইনঘাটের রুস্তমপুর ইউপির বিছনাকান্দি সীমান্তে এক জনসচেতনতামুলক সভার আয়োজন করা হয়। এতে সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, সহ সার্বিক আইন শৃংখলা বিষয়ে জনসাধারনকে সচেতন করার লক্ষ্যে স্হানীয় বগাইয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, বিছনাকান্দি সীমান্ত ফাড়ির পাশে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মুখ্য আলোচক হিসাবে উপস্হিত ছিলেন, সহকারী কমিশনার ভুমি গোয়াইনঘাট , এ,কে,এম নুর হোসেন নির্ঝর, বিশেষ অতিথি হিসেবে রুস্তমপুর ইউপি চেয়ারম্যান শাহাবুউদ্দিন শিহাব, বিছনাকান্দি ক্যাম্প কমান্ডার দাউদ হোসেন, স্হানীয় মেম্বার পাপলু মিয়া, সহ এলকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এতে সীমান্তবর্তী এলাকার সবাইকে ভারতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ না করার ব্যাপারে বলা হয়। (সি/স-৫-জুলাই-ফ/আ) SHARES জাতীয় বিষয়: