দিরাইয়ে ২ দফায় বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত

Desk Desk

News

প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০

আবুওয়াক্কাছ খাঁন সুমন:- সুনামগঞ্জের দিরাইয়ে নদ-নদী খাল বিলে অতিরিক্ত মাত্রায় পানি বৃদ্ধির ফলে ২য় দফায় পানির নীচে তলিয়ে গেছে শতাধিক বাড়ি ঘর রাস্তা -ঘাট ।

আজ সোমবার (১৩ ই জুলাই) সরেজমিনে ঘুরে দেখা যায়, বিগত কয়েক দিন ধরে থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হওয়ার পাশা-পাশি মেঘালয় পাহাড়ী ঢল উজান থেকে নেমে আসা পানিতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালনী নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশা-পাশি খাল-বিল এবং হাওর গুলোতে তরতর করে পানি বাড়ছে।

যার ফলে বাড়ীর আঙ্গিনায় পানি ছুই ছুই করছে। পানির নীচে তলিয়ে গেছে রাস্তা -ঘাট।
উপজেলার ছোট ছোট বাজারগুলিতে পানি বৃদ্ধি পাওয়ায় বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে।

এখনো বিপদ সীমা অতিক্রম করে যাচ্ছে পানি। দিরাই উপজেলা লবাসী অকাল বন্যার শিকার এবং শঙ্কিত হয়ে পড়েছেন মানুষ।

নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় শ্রমজীবী ও অসচ্ছল পরিবারেরা খাদ্য ও পানীয় সঙ্কটে আছে।।এই বিষয়ে উপজেলার নিম্নাঞ্চলের পুকিডর গ্রামের আলমগীর ও একাধিক ব্যাক্তি তাদের মতামত ব্যাক্ত করতে গিয়ে বলেন, থেমে থেমে প্রবল বৃষ্টিপাত হওয়ার পাশাপাশি মেঘালয়ের পাহাড়ি ঢলের পানিতে নদ-নদী ও হাওরের পানি ক্রমাগত বৃদ্ধি পেয়ে আমাদের রাস্তা ঘাট পানির নীচে তলিয়ে গেছে।

দিরাইয়ে ২ দফায় বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত

মহামারী করোনাভাইরাস এর দুর্যোগকালীন সময়ে প্রবল বর্ষন আর মেঘালয়ের পাহাড়ি ঢলের পানি কালনী ও অন্যান্য নদী দিয়ে প্রবাহিত হয়ে আগাম বন্যা এবং সাধারণ মানুষে মনে বিরাজ করছে সংশয় কবে জানি হাঁস,মোরগ,এবং গবাদি পশুসহ অনাহারে থাকতে হয় পানিবন্দি অবস্থায়।
অতিরিক্ত পানির বৃদ্ধির ফলে বাড়ী-ঘরের আঙ্গিনার ধারে কাছে নৌকাযোগে চলাফেরা করতে হচ্ছে ।




(সি/স-১৩ জুলাই-তা/ই)