শাহেদ কে ধরতে শ্রীমঙ্গলে অভিযান Desk Desk News প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২০ মোঃআসরাফুল ইমরান:(মৌলভীবাজার জেলা প্রতিনিধি) করোনা রিপোর্ট কেলেঙ্কারির হোতা রিজেন্ট হাসপাতালের মালিক ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃশাহেদ কে ধরতে শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান, গভীর জঙ্গলে অভিযান পরিচালনা করছে র্যাব ও পুলিশ। সেখানকার হোসনাবাদা এলাকার লেমন গার্ডেন, রাধানগর এলাকার কোনো একটি রিসোর্টে সাহেদ অবস্থান করছেন বলে পুলিশের অনুমান। সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরুফাজ্জামানের (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে বেলে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস সালেহ আমাদের মিডিয়া কর্মীদের কে জানান। তিনি বলেন, পুলিশের কাছে তথ্য রয়েছে। এসব এলাকায় বিভিন্ন রিসোর্ট রয়েছে। এর একটিতে শাহেদ অবস্থান করছে বলে আমাদের কাছে খবর রয়েছে। সোমবার বিকেল ৫টা থেকে অভিযান শুরু হয়েছে। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কেও অভিযান চলছে। করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগ পেয়ে উত্তরায় রিজেন্ট হাসপাতালে পাঁচ দিন আগে র্যাবের অভিযানের পর থেকে শাহেদ কে খোঁজা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে। তাকে এখনো আটক করতে না পারার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল রোববার বলেন, আত্মসমর্পণ না করলে শাহেদ ‘ধরে ফেলবে’ পুলিশ। (সি/স-১৩ জুলাই-তা/ই) SHARES অপরাধ বিষয়: