করোনা উপসর্গে নবীনগর প্রেসক্লাব সভাপতির স্ত্রীর মৃত্যু শের তারিকুল শের তারিকুল ইসলাম প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০ মো ইকবাল হোসেন মুন্না নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের স্ত্রী রাশেদা অাক্তার রুনু(৪৬) করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। রোববার সকাল ৭টায় কুমিল্লার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিংশ্বাস ত্যাগ করেন।ইন্নালিল্লাহি,,,,,,,,,,,,রাজিউন। প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের স্ত্রী রাশেদা অাক্তার রুনু ফতেহপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। এর আগে শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে কুমিল্লায় নিয়ে যাওয়া হয়। মরহুমার মৃত্যুতে নবীনগর প্রেসক্লাব ও নূরনগর সাংবাদিক ফোরাম সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন শোক প্রকাশ করেছেন। (সি/স-২৬ জুলাই-তা/ই) Download News PhotoCard SHARES গণমাধ্যম বিষয়: