মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাহাদুরের শূন্যতা অপূরণীয় প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম Desk Desk News প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০ নাজিরপুর উপজেলা প্রতিনিধি:-পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের সাবেক রিলিফ কমিটির চেয়ারম্যান, কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার বার নির্বাচিত সভাপতি , বাংলাদেশ আওয়ামীলীগের ইউনিয়ন কমিটির নির্বাচিত সভাপতি , জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহচর মুক্তিযুদ্ধের ৯ নং সেক্টরের রণাঙ্গনের রক্ত ক্ষয়ী সম্মুখ যোদ্ধা আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাহাদুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী সহ অসংখ্য লোক সংগঠন ও প্রতিষ্ঠান শোক প্রকাশ করেছেন। মাননীয় মন্ত্রী শ ম রেজাউল করিম জানাজায় উপস্থিত হয় সংক্ষিপ্ত আলোচনায় বলেন ১৯৯১ সালে দলীয় কার্যক্রমে কলারদোয়ানিয়া আসলে সমস্ত দিন বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করার পরে রাতে বাসায় ফেরার কোন ব্যবস্থা না থাকলে এই বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাহাদুরের বাসায় রাত্রিযাপন করতেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের কাছে সর্বজন গৃহীত ছিলেন। দলের জন্য একজন নিবেদিত নিঃস্বার্থবান মানুষ ছিলেন। তার মৃত্যুতে নাজিরপুর ভাষী একজন প্রকৃত ত্যাগী আওয়ামীলীগের লোক হারালো। তার এ শূন্যতা অপূরণীয়। তিনি দলীয় কোন প্রোগ্রামে শত প্রতিকূলতার মাঝেও কোন সময় না বলতেন না । সংকটাপন্ন এই সড়কপথ দিয়ে সব সময়ই তিনি উপস্থিত হতেন সবার আগে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এডভোকেট আলহাজ্ব শ ম রেজাউল করিম বলেন বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন বাহাদুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় তিনি অনন্য অবদান রেখেছেন। (সি/স-২৬ জুলাই-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: