কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকের সিড়ির রেলিং ভেঙ্গে বয়স্ক ভাতাভোগী নিহত

Desk Desk

News

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২০

স্টাফ রিপোর্টার:-কোম্পানীগঞ্জে সোনালী ব্যাংকে বয়স্ক ভাতা নিতে আসা দুতলা ভবনের সিড়ির রেলিং ভেঙ্গে নিচে পড়ে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ওই বৃদ্ধের নাম মো. শুক্কুর আলী (৭০)। তিনি উপজেলার বাঘারপাড় গ্রামের বাসিন্দা মৃত আমিন মিয়ার ছেলে।উপজেলার থানা রোডে রোববার দুপুর ২টার সময় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর ১২ টার সময় সোনালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখায় বয়স্কভাতা উত্তোলন করতে আসেন বৃদ্ধ শুক্কুর আলী সহ কয়েকজন দুতলার রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়।এ ঘটনায় ঘটনাস্থলেই শুক্কুর আলীর মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কামরুজ্জামান রাসেল বলেন, ব্যাংকের সিড়ির রেলিং ভেঙ্গে ৩ জন আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তবে কেউ মারা গেছেন কি না আমার জানা নেই।

সোনালী ব্যাংকের কোম্পানীগঞ্জ শাখার ম্যানেজার দিলীপ দেবনাথ বলেন, রেলিং ভেঙ্গে একজনের মৃত্যুর খবর আমি শুনেছি।

(সি/স-২৬ জুলাই-তা/ই)