কোম্পানীগঞ্জে গরুর হাটে মন্দাভাব কাটছেনা Desk Desk News প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ২৭, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের কোম্পানীগঞ্জের পাথর কোয়ারীগুলো দীর্ঘদিন যাবত বন্ধ থাকায় এবং করোনাকালীন সময়ে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্রয় বিক্রয়ে ভাটা পড়ায় কোরবানির হাটে এর প্রভাব পড়েছে। সোমবার ২৭ জুলাই উপজেলার টুকের বাজার কোরবানির হাটে সরজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসন কর্তৃক নির্ধারিত শহীদ স্মৃতি টুকের বাজার উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে গরুর মালিকরা কাংখিত ক্রেতার জন্যে অপেক্ষামান ছিলো।সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়তে থাকে ক্রেতা বিক্রেতা। বৃষ্টিকে উপেক্ষা করে গরুর মালিকরা বেলা ২ টা থেকে বাজারে আসতে থাকলেও, কাংখিত দাম না পাওয়ায় বেশির ভাগ মালিকরা গরু নিয়ে বাড়িতে ফিরে গেছে। রুবেল মিয়া নামে এক গরু খামাড়ি জানান,কোম্পানীগঞ্জে নিরব দূর্ভিক্ষ চলছে।তার প্রমান এই কোরবানির হাট। গত বছরের মত এই বছর গরুর ব্যবসা চাঙ্গা হয়ে উঠেনি।মানুষের হাতে টাকা না থাকায় অনেকেই কোরবানি দিচ্ছে না।আমার খামাড়ে ৩৫ টি বকনা ও দুগ্ধ গাভীর মধ্যে মাংশ উৎপাদনের জন্যে ৪ টি গরু প্রস্তুত করেছিলাম।প্রতিটি গরুতে প্রায় ৭০/৭৫ হাজার টাকা পুজি খাটালেও বাজারের ক্রেতা উপস্থিত কম এবং কাংখিত দাম মিলছেনা।মনে হচ্ছে বেশি লাভবান হতে পারবোনা। গরুর হাট ইজারাদার অংশিদার আবুল হাসনাত খোকন মিয়া জানান,বাজারে গরু কেনা বেচা তেমন ভাল যায়নি।এখন পর্যন্ত ৭০ টির গরু বিক্রি হয়েছে।আসা করি আগামী শুক্রবারের হাটে বিক্রি বাড়বে।অনেক ক্রেতা শেষ হাটে গরু কিনবে বলে দরদাম হাকিয়ে বাড়ি ফিরে যাচ্ছে। (সি/স-২৭ জুলাই-তা/ই) SHARES জাতীয় বিষয়: