কমলগঞ্জে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

Desk Desk

News

প্রকাশিত: ১১:৪৬ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

জেলা প্রতিনিধি:-সিলেট রেল পথের কমলগঞ্জের গোবিনপুর (জালালীয়া) এলাকা থেকে অজ্ঞাত (১৮) যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বুধবার সকালে নিহত যুবকের মরদেহ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়। বুধবার সকালে কমলগঞ্জের ভানুগাছ-শমসেরনগর রেল স্টেশনের মধ্যবর্তী গোবিনপুর (জালালীয়া) এলাকায় রেল লাইনের পাশে অজ্ঞাত যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। যুবকের মরদেহ উদ্ধার না করে রেলওয়ে শ্রীমঙ্গল থানা পুলিশকে খবর দেয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। এ সময় নিহতের পাশ থেকে একটি কোরআন শরীফ উদ্ধার করা হয়। নিহত যুবকের মুখের ডান পাশে থেতলে যাওয়ার আঘাত রয়েছে। ঘটনাটি রহস্যজনক মনে হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে যুবকের মৃত্যু হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিবেদক:- আসরাফুল ইমরান।

(সি/স-১৯ আগস্ট-তা/ই)