দঃরণিখাই ইউ/পি নির্বাচনে কেমন প্রতিনিধি চাই?এ নিয়ে চালক ও শ্রমিকদের সাথে ইকবাল হোসেনের মতবিনিময়

প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

নোমান আহমেদ:- সিলেটের কোম্পানীগঞ্জ ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের আগামী নির্বাচনে কেমন জনপ্রতিনিধি চাই? এ নিয়ে দক্ষিণ রনিখাইয়ের আওয়ামীলীগ নেতা জমসিদ আলীর সভাপতিত্বে,শ্রমিক নেতা তাজ উদ্দিনের পরিচালনায় হাজী আব্দুস সালাম ব্রিকস ফিল্ড অফিসে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

খাগাইল গ্রামের সিএনজি, পিকআপ চালক ও সাধারন শ্রমিকদের সমন্বয়ে সভায় স্বাগত বক্তব্য রাখেন মোঃ চান মিয়া
আরো বক্তব্য রাখেন আব্দুল হেকিম,তৈয়বুর রহমান,তাজুল ইসলাম,আব্দুল ওদুদ,শাহীন আহমেদ(শাহেন), মেহের উদ্দিন,শিব্বির আহমদ,দুলাল আহমদ,আজির উদ্দিন,সাওন মিয়া।প্রত্যেকেই তাদের নিজ বক্তব্যে বিভিন্ন কথা বললেও ও তাদের একটাই আবদার সকল চালক ও শ্রমিকরা যেন আগামী নির্বাচনে কোনো অযোগ্য ব্যক্তিকে ভোট বা সমর্থন না করে।তারা সকল মিলে একজন মানবতার ফেরিওয়ালা কে যেন নির্বাচন করে।এ নিয়ে তাদের মধ্যে যেন ঐক্যবোধ কাজ করে সবসময়।সভায় আরো উপস্থিত ছিলেন সিদ্দিক আলী,জয়নাল মিয়া,উছতার আলী,মখন মিয়া,বিলাল মিয়া,মোঃ আব্দুল্লাহ, তছির মিয়া,সাহাব উদ্দিন,আমির উদ্দিন,দেলোয়ার মিয়া,সত্তার মিয়া,সাদুল্লা মিয়া,মিজান আহমেদ,আহমদ আলী,আকতার মিয়া,মোরাদ হোসেন,মোহাম্মদ আলী,আরিফ আহমেদ, মাসুম আহমদ, বাসির উদ্দিন,ইউসুফ আলী,এনাম আহমদ,সমসুল ইসলাম, সিরাজ উদ্দিন,ইসলাম মিয়া,লায়েক আহমদ, জামাল মিয়া,আজির উদ্দিন প্রমূখ।সভায় প্রশ্ন উঠে আসে যে আগামী নির্বাচনে তারা কোন ধরনের জনপ্রতিনিধির পক্ষ নেবে? সমাপনী বক্তব্যে সভাপতি জমসিদ আলী বলেন আমরা গত বন্যা ও বর্তমান করোনা পরিস্তিতি থেকে শিক্ষা নিতে অবশ্যই পেরেছি যে কোন ধরনের ব্যক্তিকে আমরা কাংখিত আসনে বসাবো।আমি মনে করি আমাদের মত অসহায় দরিদ্র চালক,শ্রমিকদের জন্য সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন(ইমাদ)ই যোগ্য। কারন আমরা দেখেছি গত ভয়াবহ বন্যায় উনি নিজ তহবিল থেকে ইউনিয়নে বন্যার্তদের মাঝে তিন থেকে চার বার বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসার জিনিসপত্র বিলিয়ে দিয়েছেন।বিগত সময় ও বর্তমানেও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ,আচার বিচারে উনি সবার আগে এসে হাজির হন,এলাকার কেউ মারাত্মক রোগে আক্রান্ত হলে মেডিকেল পর্যন্ত গিয়ে দেখে আসেন এবং নিজ সাধ্য অনুযায়ী অর্থ, পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।বর্তমান করোনা সময়ের জন্য তিনি নিজ উদ্যেগে “কভিড ১৯ রনিখাই” নামে একটি টিম গঠন করেন। উক্ত টিমের কাজ নির্ধারন করেন ইউনিয়নের যেথায় করোনা রোগী সনাক্ত হবে তাকে মেডিকেল পাঠানোর ব্যবস্তা করা এবং কেউ করুনায় মারা গেলে তার দাফন কার্য সম্পন্ন করা। তিনি বলেন এই এলাকায় আরো বিত্তবানদের অভাব নেই এরাও তো বলে এই করব সেই করব কিন্তু এরা কাজের বেলায় কই কাউকে তো দেখা যায় না?তিনি আরো বলেন আগামীতে আমাদের কাছে অনেক প্রতিনিধি আসবে বিভিন্ন বড় মাপের কথার ঝুড়ি নিয়ে তখন আমরা কি আমাদের অতীতকে স্মরণ করতে পারব এবং পবিত্র ভোটের মাধ্যম তাদের সমুচিত শিক্ষা দিতে পারব? ঠিক তখনি সকল চালক,শ্রমিকরা বলে উঠে ইনশাআল্লাহ আমরা তা বেলট পেপারে প্রমান করব।

(সি/স-০৭ সেপ্টেম্বর-তা/ই)