রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালকে তারাপুর চা বাগান থেকে সরাতেই হচ্ছে

Desk Desk

News

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২০

সিলকো ডেস্ক:- দেশের সুনামধন্য শিল্পপতি রাগীব আলীর প্রতিষ্ঠিত হাসপাতালকে স্থানান্তর করতেই হচ্ছে।অবৈধভাবে চা-বাগান দখল করে প্রতারণা করে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করেন তিনি। সুপ্রীম কোর্টের আপীল বিভাগ রিভিউ এর নিস্পত্তি করে রায় প্রকাশ করায় আর কোন উপায় রইল না রাগীব আলীর কাছে।

দেবোত্তর সম্পত্তি দখল করে সিলেটের বেসরকারি রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন অবৈধ ঘোষণা করে আপিল বিভাগের রায়ের রিভিউ পুনর্বিবেচনার রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের রিভিউ রায়ও বহাল রাখার ফলে মেডিকেল কলেজ হাসাপাতাল স্থানান্তর করতেই হবে।

তবে, রিভিউ রায়ে পাঁচ কোটি টাকা থেকে কমিয়ে তিন কোটি টাকা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

সর্বোচ্চ আদালত থেকে ২০১৬ সালের দেওয়ানী আপিলের রায়ে ছয় মাসের মধ্যে মেডিকেল কলেজটি অন্যত্র স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ।

রায়ে মেডিকেল কলেজ স্থানান্তরের নির্দেশ বহাল রেখে বলা হয় মেডিকেল কলেজটি দেবোত্তর সম্পত্তির উপর নির্মিত হয়েছে। যে চুক্তির মাধ্যমে রাগিব আলীর পুত্র আব্দুল হাই তারাপুর চা বাগান ৯৯ বছরের লিজ অধিগ্রহণ করেছিলেন তা অবৈধ ঘোষণা করে লিজটি বাতিল করা হয়।

আপিল বিভাগের এ রিভিও রায়ে দেবোত্তর সম্পত্তিটির দেখভালের জন্য একটি ব্যবস্থাপনা পরিষদ গঠন করে নীতিমালা নির্ধারণ করে দেয়া হয়। গত ২৭ সেপ্টম্বর এই রিভিউ এর রায় প্রকাশ করা হয়।

(সি/স-০৪ অক্টোবর-তা/ই)