শ্রীমঙ্গলে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের হাত বিচ্ছিন্ন Desk Desk News প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ আসরাফুল ইমরান:-মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরের ব্যবসায়ী তোয়াকুল মিয়া (৫৮)। দৌড়ে ট্রেনে উঠতে গিয়ে ছিটকে পড়ে এক হাত দেহ থেকে বিচ্ছিন্ন ও দেহের বিভিন্ন স্থানে গুরুতরভাবে আহত হয়ে চিকিৎসাধীন আছেন। সোমবার দুপুরে কুলাউড়া রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, শমসেরনগরের বিশিষ্ট মোদী ও স্টেশনারী ব্যবসায়ী তোয়কুল মিয়া ব্যবসায়িক কাজে সোমবার দুপুরে ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনে সিলেট যাচ্ছিলেন। ট্রেনটি কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশনে যাত্রা বিরতির সময় ব্যবসায়ী তোয়াকুল মিয়া ট্রেন থেকে নেমে পানের দোকানে গিয়ে পান কিনেন। এমন সময় পারাবত ট্রেন ছেড়ে দিলে তিনি দৌড়ে আবার ট্রেনের বগিতে উঠতে গিয়ে ছিটকে ট্রেনের নিচে পড়ে যান। ফলে ট্রেনের চাকায় তার বাম হাত কুনইর বিচ্ছিন্ন হয়ে পড়ে। এছাড়া বা পায়ের উরু এলাকায় বড় ধরণের ক্ষতের সৃষ্টি হয়। এমনকি তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। ট্রেনটি স্টেশন ত্যাগের পর এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। (সি/স-০৬ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: