গোলাপগঞ্জে রাহবার ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ধর্ষণ বিরোধী কর্মসূচী ঘোষণা Desk Desk News প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ স্টাফ রিপোর্টার:-সিলেটের এমসি কলেজ ও নোয়াখালীর বেগমগঞ্জের গৃহবধুর উপর সংগঠিত বর্বর ও পেশাচিক হায়েনা কর্তৃক গন ধর্ষণের প্রতিবাদে গোলাপগঞ্জের রাহবার ইসলামি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। ধর্ষকদের লাগাম ধরো মা-বোনদের রক্ষা করো…স্লোগানকে প্রতিপাদ্য করে আজ মঙ্গলবার (০৬ অক্টোবর) বাদ যোহর দুপুর ২টার সময় উপজেলার লক্ষবাবন্দ মাদ্রাসা বাজারে উক্ত কর্মসূচীটি পালন করা হবে। উক্ত সভায় সিলেটের সকল সচেতন নাগরিক বৃন্দকে উপস্থিতি থাকার জন্যে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি। (সি/স-০৬ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: