শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় একজন আহত Desk Desk News প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ আসরাফুল ইমরান:- শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে আজ মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর ৫ টা ৪৫ মিনিটের সময় একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রিক্সাকে চাপা দিলে একজন আহত হয়। শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোড ২ নং পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় মিনি ট্রাকটি একটি চলন্ত রিকসাটিকে চাপা দিলে রিক্সা চালক ঘোরতর আহত হয়।আহতকে দ্রুতই মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসার জন্যে প্রেরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান,দূর্ঘটনাস্থল সড়কের পাশে একটি বিদ্যুতের খুটি ছিলো।তাৎক্ষণিক সময়ে নিয়ন্ত্রণহীন হারিয়ে মিনি ট্রাকটি বিদ্যতের খুটির উপর ধাক্কা দিলে সেটি ভেঙ্গে পড়ে। প্রত্যক্ষদর্শীদের ধারনা চালক ঘুমন্ত অবস্থা গাড়ি চালানোর জন্য এই দূর্ঘটনা ঘটতে পারে। (সি/স-০৬ অক্টোবর-তা/ই) SHARES প্রচ্ছদ বিষয়: