ফ্রান্সে মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করার প্রতিবাদে শাহাজানপুর বাজারে বিক্ষোভ মিছিল

Desk Desk

News

প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

আসরাফুল আলম ইমরান:-মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ইউরোপের দেশ ফ্রান্সে মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে শাহাজানপুর বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে।

রবিবার(১নভেম্বর) সকাল ৯ঘটিকায় শ্রীমঙ্গল উপজেলার ৬নং আশিদ্রোন ইউ পির ৯নং ওয়ার্ড শংকরসেনার শাহাজানপুর বাজারের ব্যবসায়ী ও তরুনদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শাহাজানপুর বাজার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল প্রায় ১কি,মি পর্যন্ত প্রদক্ষিণ শেষে চৌমুহনীতে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন বাজার কিমিটির সদস্য রুমন, আব্বাস, শফিক মিয়া চন্দন মিয়া রিপন মিয়াপ্রমুখ।আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ তরুনলীগ, বাংলাদেশ যুবলীগ ৬নং আশিদ্রোন ইউ পির ৯নংওয়ার্ড শংকরসেনার সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা মহানবী (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের জন্য ফ্রান্স সরকারকে মুসলিম উম্মাহর কাছে নি:শর্ত ক্ষমা চাওয়ার দাবি করা হয়। নতুবা ফ্রান্সের সকল পণ্য ও তাদের সকল কর্মকান্ডকে বয়কট করার হুশিয়ারি প্রদান করা হয়।এবংসভায় বিশেষ বক্তব্য রাখেন বিভিন্ন প্রতিষ্টানের আলেম উলামায়ে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় এ সময় উপস্থিত ছিলেন মাওলানা মোঃআনোয়ার হুসেন সাইফি , মাওলানা কাজী মাসুক,মাওলানা হিফজুল,মাওলানা মতিন,ক্বারী রমিজ উদ্দিন সহ আরো অনেকে।

(সি/স-০২ নভেম্বর-তা/ই)