মহানবী (সা:)কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

Desk Desk

News

প্রকাশিত: ১০:১০ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২০

হারুনুর রাশীদ,রাজনগর প্রতিনিধি:-হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাজনগরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১ নভেম্বর) “অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি” রাজনগরের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে ফ্রান্সের পন্য বয়কট, কূটনৈতিক সম্পর্ক চিহ্ন করণ, বাংলাদেশের পক্ষ থেকে নিন্দা জানানোসহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়। উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কলেজ পয়েন্ট এলাকায় গিয়ে নয়টি দাবী উত্তাপনের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত হয়।

এতে জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও এর প্রিন্সিপাল আলহাজ্ব ক্বারী শামসুল হকের সভাপতিত্বে এবং জামেয়া আনওয়ারুল কোরআন রাজনগর-এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় বক্তব্য রাখেন জামিউল উলুম বছর মহল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সালাম তালুকদার, জামেয়া হেমায়াতুল ইসলাম গড়গাঁও র শায়খুল হাদীস মাওলানা শায়খ মুসলেহ উদ্দিন আমিরপুরী, মাওলানা হোসাইন আহমদ বাহুবলী, আলহাজ লিলজান বিবি মহিলা মাদরাসার মুহাদ্দিস রাজনগর থানা মসজিদের ইমাম মাওলানা আব্দুল আহাদ সিলেটি, মদিনাতুল উলুম দারুস সালাম বানারাই এর ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা হুসাইন আহমদ, জামেয়া দ্বীনিয়ার মুহাদ্দিস মাওলানা আরিফ আহমদ চৌধুরী, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল মুকিত বানারাই, মাওলানা হাফেজ আব্দুল মুকিতসহ উপজেলার বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল ও শিক্ষাসচিবগণ বক্তব্য রাখেন।

(সি/স-০২ নভেম্বর-তা/ই)