কোম্পানীগঞ্জের প্রবীণ শালিসি ব্যক্তিত্ব লাল মিয়ার ইন্তেকাল,সিলকো সংবাদের শোক প্রকাশ Desk Desk News প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার প্রবীণ শালিসি ব্যক্তিত্ব ও ড. সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের উপদেষ্টা লাল মিয়া ইন্তেকাল করেছেন। আজ সকাল ০৮ টা ৪০ মিনিটের সময় উপজেলার ইসলামপুরস্থ নিজ বাসা লাল মঞ্জিলে ইন্তেকাল করেন। মৃত্যুকালে ২ স্ত্রী ৮ ছেলে ও ৫ মেয়েসহ দেশ বিদেশে অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাযার সময় এখনো নির্দিষ্ট করা হয়নি। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষীপুর গ্রামের ঐতিহ্যবাহী পীর বাড়িতে ১৯৩৭ খ্রিস্টাব্দে মরহুম মাজুজুল ইসলাম মাজু মিয়ার ঔরসে লাল মিয়ার জন্ম।আট ভাই ও দুই বোনের মধ্যে লাল মিয়া সবার ছোট ছিলেন। মরহুম লাল মিয়া অভিবক্ত নবীননগর আসনের সাবেক এনএলএ,আইন পরিষদের সদস্য,ছাত্রলীগের প্রতিষ্টাতা সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের প্রতিষ্টাতা যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (খায়ের মিয়া)র চাচাতো ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. সিরাজুল ইসলামের ছোট ভাই। প্রবীণ শালিসান লাল মিয়ার মৃত্যুতে উত্তর সিলেটের জনপ্রিয় প্রথম অনলাইন নিউজ পোর্টাল সিলকো সংবাদ শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় পোর্টালের সম্পাদক ও প্রকাশক তারিকুল ইসলাম শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন। (সি/স-১০ নভেম্বর-তা/ই) SHARES গণমাধ্যম বিষয়: